কুকি চিনের সহিংসতায় বান্দরবান যেন এক পরিত্যক্ত জনপদ! / Bandarban is like an abandoned town due to the violence of Cookie China!
বেশ কয়েক বছর ধরে পার্বত্য জেলা বান্দরবানের জনসাধারণের মধ্যে এক আতঙ্কের নাম ‘কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ’। গত বছর বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে প্রথমবারের মতো আলোচনায় আসে এই সন্ত্রাসী সংগঠন। একপর্যায়ে তাদের সাথে শান্তি সমঝোতায় দিকে যাচ্ছিলো সরকার। এরমধ্যে গত মঙ্গলবার ও পরদিন বুধবার ৩টি ব্যাংকে হানা ও অস্ত্র লুটপাতের মধ্যদিয়ে ফের আলোচনায় এসেছে বিচ্ছিন্নতাবাদী এই সংগঠন।
For several years, the name 'Kuki Chin National Front or KNF' has been a fear among the people of the hill district of Bandarban. This terrorist organization first came into discussion last year after it was involved in a conflict against the Bangladesh Army. At one stage, the government was moving towards a peace agreement with them. Meanwhile, this separatist organization has come into discussion again after attacking 3 banks and looting weapons last Tuesday and the following Wednesday.
কারা এই কেএনএফ:
কেএনএফ-এর পূর্ণাঙ্গ রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। জানা যায়, ২০০৬ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। শুরুতেই এর নাম ছিলো কুকি-চীন ন্যাশনাল ভলান্টিয়ার্স। এটি রুমার এডেন পাড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ছিলো। সংগঠনটির প্রতিষ্ঠাতা স্থানীয় বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী নাথান লনচেও বম প্রকাশ নাথান বম। প্রথমদিকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনা করে। এলাকায় বম সম্প্রাদায়ের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করতো। একপর্যায়ে তারা ভারতের মনিপুর ও বার্মার চীন রাজ্যের বিচ্ছিন্নতাবাদীদের সাথে সম্পর্ক গড়ে তোলে। এরমধ্যে ২০১৬ সালে সশস্ত্র সংগঠনের রুপ ধারণ করে। তবে ২০২২ সালের মে মাস থেকে তাদের কর্মকাণ্ড প্রকাশ্যে আসে।
The full form of KNF is the Kuki-Chin National Front (KNF). It is known that the organization was established in 2006. Initially, its name was Kuki-Chin National Volunteers. It was a volunteer organization in Eden Para, Ruma. The founder of the organization is Nathan Lancheo Bam Prakash Nathan Bam, a local resident and a former student of the Department of Fine Arts of Dhaka University. Initially, they conducted peaceful programs. They tried to solve various problems of the Bam community in the area. At one stage, they developed relations with separatists from Manipur, India, and the Chin state of Burma. In the meantime, it took the form of an armed organization in 2016. However, their activities came to light in May 2022.
জানা যায়, কেএনএফের সশস্ত্র সদস্যের সংখ্যা ৩-৪ শতাধিক। তারা মণিপুর, মিজোরাম ও বার্মায় প্রশিক্ষপ্রাপ্ত। সকলেই খ্রিস্টান ধর্মাবলম্বী। প্রতিষ্ঠাতা নাথান বম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এডেন পাড়ায় কুকি-চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেএনডিও) নামের একটি এনজিও আছে নাথানের।
মূলত সন্তু লারমার জেএসএস থেকে বের হয়ে বম জাতিগোষ্ঠীর কিছু সদস্যকে নিয়ে নাথান বম সশস্ত্র এই সংগঠনটি তৈরি করেন। যে কারণে এটি বম বাহিনী নামেও পরিচিত। তবে কেএনএফ দাবি করছে, রাঙামাটি ও বান্দরবান অঞ্চলের ছয়টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে তারা। সেগুলো হলো বম- পাংখোয়া, লুসাই, খিয়াং, ম্রো ও খুমি। এই ছয়টি জাতি অধ্যুষিত রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম। এই উপজেলাগুলো নিয়ে আলাদা রাজ্য গঠন করা হবে।
যদিও বিশ্বস্ত সূত্রে জানা যায়, স্বায়ত্তশাসনের পাশাপাশি পাহাড়ে চাঁদাবাজি ও চোরাকারবারের ভাগবাটোয়ারা নিয়ে জেএসএসের সাথে মনোমালিন্যের জের ধরে এই সংগঠনটির প্রতিষ্ঠা। এছাড়া বম সম্প্রদায় নিজেদের পার্বত্য চট্টগ্রামের আদি বাসিন্দা বলে মনে করে। চাকমা, মারমা, ত্রিপুরা প্রভৃতি জনগোষ্ঠীকে তারা বার্মিজ, ভারতীয় জাতিভূক্ত এবং বহিরাগত মনে করে।
It is known that the number of armed members of the KNF is more than 3-4 hundred. They were trained in Manipur, Mizoram and Burma. All are Christians. Founder Nathan Bam contested the 11th National Parliament election as an independent candidate from Bandarban. Nathan has an NGO called Kuki-Chin National Development Organization (KNDO) in Eden Para.
Nathan Bam originally formed this armed organization with some members of the Bam ethnic group after leaving the JSS of Santu Larmar. That is why it is also known as the Bam Bahini. However, the KNF claims that they represent six ethnic groups of the Rangamati and Bandarban regions. They are Bam-Pangkhwa, Lusai, Khyang, Mro and Khumi. These six castes are Baghaichhari, Barkal, Jurachhari and Bilaichhari in Rangamati and Rowangchhari, Ruma, Thanchi, Lama and Alikadam in Bandarban. A separate state will be formed with these upazilas.
Although reliable sources say that this organization was established due to disagreements with the JSS over autonomy as well as sharing of extortion and smuggling in the hills. In addition, the Bam community considers itself the original inhabitants of the Chittagong Hill Tracts. They consider the Chakma, Marma, Tripura and other communities as Burmese, Indian and outsiders.
সন্তু লারমার জেএসএস’র নেতাদের অধিকাংশই চাকমা ও মারমা সম্প্রদায়ের। যে কারণে নাথান বমের নেতৃত্বে বম লোকজন জেএসএস থেকে বের হয়ে আলাদা সংগঠন করেছে। আর প্রতিষ্ঠার পর থেকেই জেএসএস'র সাথে সংঘাতে জড়াচ্ছে তারা। এরপর্যন্ত কেএনএফ'র হাতে জেএসএসের ৩০-৪০ জন কর্মী নিহত হয়। আর আহত হয় অর্ধশাতাধিক। গত বছরের আগস্ট থেকে পাহাড়ে কেএনএফ তৎপরতা শুরু করে। এরমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সংঘর্ষে সংগঠনটির ১৭ সদস্য নিহত হয়েছে। বিপরীতে ৫ সেনা সদস্য প্রাণ হারায়। কেএনফ'র ১৭ সদস্যকে আটক হয়।
সর্বশেষ গত মঙ্গলবার ২রা এপ্রিল বান্দরবানের রুমায় উপজেলা প্রশাসন কমপ্লেক্স ভবনে হামলা চালায়। পরে তারা পাশে থাকা সোনালী ব্যাংকে লুটপাটের চেষ্টা করে। ব্যাংকের ভল্ট ভাঙতে না পেরে ম্যানেজার মোহাম্মদ নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। এখনও নিজাম উদ্দিনের হদিস পাওয়া যায়নি। এই ঘটনায় ১৪ ঘণ্টা পার হতে না হতেই বুধবার দিন দুপুরে ফের থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটায় কেএনএফ
গত বছরের মার্চে বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর টহল দলের ওপর কেএনএফ’র অতর্কিত গুলিবর্ষণে সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন নিহত হন। এরপর গত মে মাসে রুমা উপজেলায় অতর্কিত গুলিতে নিহত হন দু‘জন সৈনিক। আহত হন আরও দুই অফিসার। এ ঘটনার পর সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছিলো রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার গহীন অরণ্যে কুকি চিন অরাজক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।
এর আগে গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বান্দরবানের রোয়াংছড়িতে কুকি চিনের ৮ জন সদস্য নিহত হয়েছিল। নিহতরা সবাই ছিল বম সম্প্রদায়ের। তখন নিরাপত্তা বাহিনীর তরফ থেকে বলা হয়েছিল, কুকি চিন এবং ইউপিডিএফ-এর মধ্যে সংঘাতে তারা নিহত হয়।
কেএনএফ-এর সন্ত্রাসী তৎপরতার কারণে আতঙ্ক আর উৎকণ্ঠায় বান্দরবানের রুমা উপজেলা থেকে ১৩২টি পরিবারের ৫৪৮ জন নারী-পুরুষ ভারতের মিজোরাম সীমান্তে পাড়ি জমিয়েছে। দেশ ছেড়ে যাওয়া এসব মানুষ নিজেরাও বম সম্প্রদায়ের।
পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২৩ সালের জুন মাসে জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লার নেতৃত্বে ১৮ জন সদস্যদের নিয়ে গঠিত হয় শান্তি প্রতিষ্ঠা কমিটি। পাহাড়ে বিরাজমান পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে দু’পক্ষের মধ্যে কয়েকবার ভিডিও কনফারেন্সে বৈঠক হলেও গত ৫ নভেম্বর রুমার মুনলাই পাড়ায় কেএনএফ-এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম বৈঠকে কেএনএফ চারটি দাবি উপস্থান করে।
গত মঙ্গলবার (২ মার্চ) সকাল পৌনে ১১টা বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়া কমিউনিটি সেন্টারের হল রুমে কেক কেটে দ্বিতীয়বারে মতো সরাসরি বৈঠক করেছিলো শান্তি প্রতিষ্ঠা কমিটি। সময় কেএনএফ তাদের কারাবন্দি ২৩ সদস্যকে তিন মাসের মধ্যে মুক্তি; বেসামরিক নাগরিকদের প্রত্যাবাসন ও পুনর্বাসনে সরকারি উদ্যোগ গ্রহণ; অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা নিশ্চিত করা; শান্তি চুক্তি সম্পাদন না হওয়া পর্যন্ত ভারতের মিজোরামে আশ্রয় নেওয়া পাঁচ শতাধিক বম জনগোষ্ঠীর মানুষকে সরকারিভাবে দেশে ফিরিয়ে না আনাসহ ৬ দফা দাবি উপস্থাপন করে।
জানা যায়, আগামী ১৫ তারিখ তাদের সাথে আবারও বসার কথা ছিলো এই শান্তি প্রতিষ্ঠা কমিটির। এরমধ্যেই তারা তিনটা ব্যাংকে হামলা চালিয়ে লুটপাট করেছে। এর মধ্যে দিয়েই এই শান্তি প্রক্রিয়া প্রাথমিকভাবে ভেস্তে গেছে।
বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহিন দ্যা নিউজকে বলেন বলেন, ‘তাদের সাথে শান্তি সংলাপ চলছিলো। এরমধ্যেই কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখছি।
শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা বলেন, ‘এ ঘটনায় শান্তি প্রক্রিয়ায় প্রভাব পড়বে। আমরা এ ঘটনায় স্তম্ভিত ও হতবাক। শান্তির সমঝোতা অমান্য করে তাদের এই ঘটনায় সবকিছু প্রশ্নবিদ্ধ।’
এদিকে সর্বশেষ বুধবার কেএনএফ তাদের ফেইসবুক পেজে লেখেন, 'কেএনএফ-এর মূল দাবি সরকার মেনে নেওয়ায় হলো অত্রাঞ্চলের সমস্যার আসল সমাধান। এ পাহাড়-পর্বত আমাদের, এ জঙ্গল আমাদের, আমাদের পূর্ব-পুরুষদের সম্পত্তির রক্ষার দায়িত্ব আমাদের। কেএনএফ-এর দাবি মেনে না নিলে এ পাহাড়ে কোনও পর্যটনশিল্প গড়ে ওঠবে না, হবে না কোনও বনজঙ্গল নিধনের পরিকল্পনাও, বন্ধ হবে রাস্তাঘাট নির্মাণ ও সকল প্রশাসনিক কার্যক্রম।'
Most of the leaders of Santu Larmar's JSS are from the Chakma and Marma communities. That is why the BOM people left the JSS and formed a separate organization under the leadership of Nathan BOM. And since its establishment, they have been involved in conflict with the JSS. Since then, 30-40 JSS workers have been killed by the KNF. And more than fifty have been injured. The KNF started its activities in the hills since August last year. During this time, 17 members of the organization have been killed in clashes with the Bangladesh Army. On the other hand, 5 army members lost their lives. 17 members of the KNF were arrested.
The latest attack was on Tuesday, April 2, at the Upazila Administration Complex building in Ruma, Bandarban. Later, they tried to loot the Sonali Bank next door. Unable to break the bank's vault, they kidnapped the manager Mohammad Nizam Uddin. The whereabouts of Nizam Uddin have not been found yet. Less than 14 hours after this incident, the KNF again robbed the Sonali Bank and Krishi Bank branches in Thanchi on Wednesday afternoon.
In March last year, the KNF ambushed an army patrol in Bandarban's Rowangchhari, killing Army Master Warrant Officer Nazim Uddin. Then, in May last year, two soldiers were killed in an ambush in Ruma upazila. Two more officers were injured. After this incident, the army said that the Kuki Chin was trying to create an anarchic environment in the deep forests of Ruma, Rowangchhari and Thanchi upazilas.
Earlier, in the first week of April last year, 8 members of the Kuki Chin were killed in Bandarban's Rowangchhari. All the deceased were from the BOM community. At that time, the security forces said that they were killed in a clash between the Kuki Chin and the UPDF.
Due to the terrorist activities of the KNF, 548 men and women from 132 families from Ruma Upazila of Bandarban have crossed the Mizoram border of India due to panic and anxiety. These people who left the country are also from the BOM community.
In June 2023, a Peace Establishment Committee was formed with 18 members under the leadership of Zilla Parishad Chairman Kyashoi Hla in order to establish peace in the hills and return the KNF members to normal life. Although the two sides met several times via video conference to overcome the prevailing situation in the hills, the first meeting of the Peace Establishment Committee with the KNF was held on November 5 in Munlai Para, Ruma. In the first meeting, the KNF presented four demands.
Last Tuesday (March 2) at 11:45 am, the Peace Establishment Committee held its second direct meeting in the hall room of the Bethel Para Community Center in Ruma Upazila of Bandarban after cutting a cake. At that time, the KNF released their 23 imprisoned members within three months; They presented six demands, including government initiatives for the repatriation and rehabilitation of civilians; ensuring food, clothing, housing, medical care, and education; and not officially bringing back the more than 500 Bam people who have taken refuge in Mizoram, India, until a peace agreement is signed.
It is learned that the Peace Building Committee was supposed to meet with them again on the 15th. In the meantime, they attacked and looted three banks. This is how the peace process initially collapsed.
Bandarban District Police Superintendent Saikat Shahin told The News, “Peace dialogue was going on with them. In the meantime, we are investigating why such an incident occurred.”
Kanchan Joy Tangchangya, spokesperson for the Peace Building Committee and member of the Hill District Council, said, “This incident will have an impact on the peace process. We are shocked and shocked by this incident. Everything is questionable in their incident of violating the peace agreement.’
Meanwhile, on Wednesday, the KNF wrote on their Facebook page, ‘The government accepting the main demand of the KNF is the real solution to the problems of this area. These mountains are ours, these forests are ours, it is our responsibility to protect the property of our ancestors. If the KNF’s demand is not accepted, no tourism industry will be developed in these mountains, there will be no plan to destroy the forests, road construction and all administrative activities will be stopped.’
সুত্র-https://www.thenews24.com/





Comments
Post a Comment