এক নজরে বিশ্বের আলোচিত খবর Bd news
গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে ভয়াবহ হামলা ইসরায়েলের; জাতিসংঘে ফিলিস্তিনিদের যোগদান ঠেকাতে প্রেসিডেন্টসহ ৮০ কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার ঘোষণা তুরস্কের; সব ধরণের ফ্লাইটের জন্য বন্ধ করা হবে দেশটির আকাশসীমাও।ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে যে, শুক্রবার সকাল থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতা কার্যকর হওয়ায় গাজার একাংশ থেকে তারা আংশিক সেনা প্রত্যাহার করেছে।
ইসরায়েলি বাহিনীগুলো বলছে, তারা পিছিয়ে এসে সেখানে এমন জায়গায় অবস্থান নিয়েছে, যা নিয়ে উভয়পক্ষ সম্মত। যদিও ওই উপত্যকার অর্ধেকই তাদের দখলে।
ফুটেজে দেখা যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজার দিকে যাচ্ছে। গত কয়েক মাসে সেখানে ইসরায়েল ব্যাপক বোমাবর্ষণ করেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ও জিম্মি ফেরানোর পরিকল্পনার প্রথম ধাপ ইসরায়েল সরকারের অনুমোদনের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পরবর্তী ধাপগুলো নিয়ে এখনো আলোচনা চলছে।

Comments
Post a Comment