ভেঙে পড়েনি হামাস; ধ্বংসস্তূপের ভেতরেও টিকিয়ে রেখেছে লড়াই
ভেঙে পড়েনি হামাস; ধ্বংসস্তূপের ভেতরেও টিকিয়ে রেখেছে লড়াই
ধোঁয়া আর ধুলায় ঢাকা গাজা শহর। ভাঙা ভবনের গায়ে এখনও লেগে আছে আগুনের দাগ, বাতাসে পোড়া মাটির গন্ধ। মনে হবে যেন থেমে গেছে জীবন। কিন্তু না, ছাইয়ের নিচে এখনও জ্বলছে আগুন। দুই বছর পেরিয়ে গেলেও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই থামায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর দিনটি বদলে দিয়েছিল পুরো মধ্যপ্রাচ্যের চেহারা। ইসরায়েলের এক অনুষ্ঠানে আকস্মিক হামলা চালিয়েছিল হামাস যোদ্ধারা। তারপর থেকেই শুরু হয় গাজার ওপর লাগাতার আক্রমণ। উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে শরণার্থী শিবির ইসরায়েলি বাহিনীর বর্বরতায় সব জায়গাই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। হামাসের প্রথম সারির অধিকাংশ নেতা নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েল। এরপরই উঠেছে প্রশ্ন, এই পরিস্থিতিতে কতটা শক্তি হারিয়েছে হামাস? এখনো কেমন করে চলছে এই প্রতিরোধ? এছাড়া জার্মানি, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নসহ একাধিক দেশ এবং মঞ্চও হামাসকে জঙ্গি গোষ্ঠী বলে মনে করে। বিশেষজ্ঞদের মতে, হামাস প্রচণ্ড ক্ষয়ক্ষতির মধ্য দিয়েও পুরোপুরি ভাঙেনি। বরং আগুনে পোড়া লোহার মতো, তারা আরও শক্ত হয়ে ফিরছে। যুক্তরাজ্যের কিংস কলেজের ওয়ার স্টাডিজ বিভাগের অধ্যাপক মারিনা মিরন ডিডাব্লিউকে বলেন, হামাস অনেক ধাক্কা সামলেছে, কিন্তু তাদের পুনর্গঠনের ক্ষমতা এখনো যথেষ্ট। গাজায় তাদের প্রভাবও যথেষ্ট।



Comments
Post a Comment