ডেপুটি স্পিকারকে সাংবাদিক এ এইচ এম ফারুকের খোলা চিঠি / Journalist AHM Farooq's open letter to the Deputy Speaker.
মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় সমীপেষু,
Dear Deputy Speaker Barrister Kaiser Kamal,
বিষয়: বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব এবং পার্বত্য চট্টগ্রাম ও সমতলের উপজাতি /নৃগোষ্ঠী সংক্রান্ত বিভ্রান্তিকর বক্তব্যের বিষয়ে একটি খোলা চিঠি।
Subject: An open letter regarding the misleading statements regarding the Constitution of Bangladesh, sovereignty, and the tribes/ethnic groups of the Chittagong Hill Tracts and the plains.
মহোদয়,
Sir,
আপনার প্রতি গভীর শ্রদ্ধা, আন্তরিক সম্মান ও শুভেচ্ছা জানিয়েই কলম ধরছি। বিগত দিনগুলোতে আপনার রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতার মূল্যায়নস্বরূপ আপনি রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন এবং জাতীয় সংসদের উপপ্রধান অভিভাবক বা ডেপুটি স্পিকারের মতো মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছেন। আপনার মেধার গভীরতা কিংবা আইনজ্ঞ হিসেবে আপনার যোগ্যতা নিয়ে কারোরই মনে কোনো সংশয় নেই। কিন্তু সম্প্রতি ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোনায় একটি অনুষ্ঠানে আপনি যেভাবে কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ‘আদিবাসী’ হিসেবে দাবি করেছেন এবং প্রসঙ্গক্রমে পার্বত্য চট্টগ্রামকে টেনে এনে বাংলাদেশের সামগ্রিক ভূমির মালিকানা নিয়ে যে মন্তব্য করেছেন, তা দেশের সচেতন নাগরিক ও গবেষক সমাজকে গভীরভাবে স্তব্ধ ও ক্ষুব্ধ করেছে। আপনার মতো একজন অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ ও জাতীয় নেতার মুখ থেকে এমন রাষ্ট্রীয় নীতি ও ঐতিহাসিক সত্য-বহির্ভূত বিভ্রান্তিকর বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত ছিল না।
I am writing this with deep respect, sincere honor and best wishes to you. In recent days, in appreciation of your political wisdom and experience, you have received very important responsibilities at the state level and have occupied prestigious positions like Deputy Chief Guardian or Deputy Speaker of the National Parliament. No one has any doubt about the depth of your talent or your qualifications as a lawyer. But the way you recently claimed some small ethnic groups as 'indigenous' at a function in Netrakona, Mymensingh region and the comments you made about the ownership of the entire land of Bangladesh, including the Chittagong Hill Tracts, has deeply shocked and angered the conscious citizens and research community of the country. Such misleading statements that are outside the state policy and historical truth were not expected from the mouth of an experienced constitutional expert and national leader like you.
মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আপনি দাবি করেছেন যে বাংলাদেশের সমস্ত ভূমির মালিক নাকি তথাকথিত ‘আদিবাসী’রা এবং সমতলের বাঙালিরা তাদের জমি দখল করে বসবাস করছে। এই বক্তব্য কেবল ঐতিহাসিক সত্যের অপলাপ নয়, বরং আমাদের মহান সংবিধান, রাষ্ট্রীয় অবস্থান এবং একাত্তরের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সার্বভৌমত্বের ভিত্তিমূলে আঘাতের শামিল। আদিবাসী বা উপজাতি সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করার আগে আমাদের পবিত্র সংবিধানের সংশ্লিষ্ট ধারা, দেশের প্রচলিত আইন, আন্তর্জাতিক বিধিবিধান এবং এই অঞ্চলের প্রকৃত ইতিহাস গভীরভাবে পর্যালোচনা করা অপরিহার্য।
আইনি ও সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ‘আদিবাসী’ শব্দের কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশের সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, রাষ্ট্র উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ ও উন্নয়নের ব্যবস্থা করিবেন। এখানে কোথাও কাউকে ‘আদিবাসী’ বা ‘ইনডিজেনাস’ (Indigenous) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। রাষ্ট্রীয় নীতি অনুযায়ী, এই ভূ-খণ্ডের মূল নিবাসী বা ‘ভূমিপুত্র’ হলো বৃহত্তর বাঙালি জনগোষ্ঠী, যারা হাজার বছর ধরে এই পলিমাটিতে বসবাস করে নিজেদের সংস্কৃতি গড়ে তুলেছে। ১৯৭২ সালের মূল সংবিধান অনুযায়ী এ দেশের সকল নাগরিকের আইনি পরিচয় হবে ‘বাঙালি’। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় সংহতির স্বার্থে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর প্রবর্তন করেন, যার মাধ্যমে দেশের মূল স্রোতের বাঙালির পাশাপাশি পাহাড়ি ও সমতলের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীকে রাষ্ট্রীয়ভাবে সম-অধিকার ও নাগরিকত্বের অন্তর্ভুক্ত করা হয়। আপনি যে রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করছেন, সেই ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর মূল চেতনার সাথেই আপনার এই বক্তব্য সম্পূর্ণ সাংঘর্ষিক।
Honorable Deputy Speaker, you have claimed that all the land in Bangladesh is owned by the so-called ‘indigenous people’ and the Bengalis of the plains are occupying their land. This statement is not only a violation of historical truth, but also an attack on the foundation of our great constitution, statehood and the sovereignty acquired at the cost of the blood of millions of martyrs in 1971. Before making any final comments on the issue of indigenous people or tribes, it is essential to deeply review the relevant provisions of our holy constitution, the prevailing laws of the country, international regulations and the actual history of this region. Judging from a legal and constitutional point of view, the word ‘indigenous’ does not exist in the Constitution of the People’s Republic of Bangladesh. Article 23(a) of the Constitution of Bangladesh very specifically states that the state shall make arrangements for the preservation, development and advancement of the unique regional culture and heritage of tribes, small ethnic groups, ethnic groups and communities. Nowhere here has anyone been recognized as ‘indigenous’ or ‘indigenous’. According to state policy, the original inhabitants or 'sons of the land' of this land are the larger Bengali population, who have lived in this alluvial soil for thousands of years and have developed their own culture. According to the original constitution of 1972, the legal identity of all citizens of this country will be 'Bengali'. Later, martyred President Ziaur Rahman introduced 'Bangladeshi nationalism' in the interest of multi-party democracy and national unity, through which all the small ethnic groups of the hills and plains, along with the mainstream Bengalis of the country, were included in the state with equal rights and citizenship. Your statement is completely contradictory to the core spirit of 'Bangladeshi nationalism', the political ideology you represent.
আন্তর্জাতিক আইনের আলোকেও আপনার এই বক্তব্য টিকবে না। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও-এর দুটি গুরুত্বপূর্ণ কনভেনশন রয়েছে—আইএলও কনভেনশন-১০৭ এবং কনভেনশন-১৬৯। বাংলাদেশ আইএলও কনভেনশন-১০৭ অনুস্বাক্ষর করলেও সেখানে এদের ‘উপজাতি’ বা ‘ট্রাইবাল’ (Tribal) হিসেবে গণ্য করা হয়েছে, আদিবাসী বা ইনডিজেনাস হিসেবে নয়। আর আইএলও কনভেনশন-১৬৯, যা মূলত আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং তাদের সম্মতি ছাড়া রাষ্ট্রে সামরিক স্থাপনা বা কার্যক্রম নিষিদ্ধ করার মতো ঝুঁকিপূর্ণ শর্ত যুক্ত করে, বাংলাদেশ তা আজ পর্যন্ত স্বাক্ষর করেনি। এমনকি ২০০৭ সালে জাতিসংঘের ‘আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্র’ (UNDRIP) গ্রহণের সময়ও বাংলাদেশ কৌশলগত কারণে ভোটদান থেকে বিরত ছিল এবং স্পষ্ট জানিয়েছিল যে বাংলাদেশে কোনো আদিবাসী নেই, রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও উপজাতি। কারণ, আইএলও কনভেনশন-১৬৯-এর অনুচ্ছেদ ৩০ অনুযায়ী, কোনো দেশে আদিবাসী স্বীকৃতি দেওয়া হলে সেই অঞ্চলে তাদের সম্মতি ছাড়া রাষ্ট্র কোনো সামরিক কার্যক্রম পরিচালনা বা নিরাপত্তা চৌকি স্থাপন করতে পারবে না। যদি আপনার বক্তব্য অনুযায়ী রাষ্ট্র এই দাবি মেনে নেয়, তবে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামসহ সীমান্ত এলাকায় তার সার্বভৌমত্ব রক্ষার নিয়ন্ত্রণ হারাবে, যা রাষ্ট্রকে একটি স্থায়ী ‘মরণফাঁদ’ বা ডেথ ট্র্যাপে ফেলে দেবে।
Your statement will not stand up even in the light of international law. The International Labor Organization or ILO has two important conventions—ILO Convention-107 and Convention-169. Although Bangladesh has signed ILO Convention-107, they are considered as ‘tribals’ or ‘tribals’, not as indigenous or tribal people. And ILO Convention-169, which basically adds risky conditions such as the right of indigenous people to self-determination and prohibiting military installations or activities in the state without their consent, Bangladesh has not signed it to this day. Even when the United Nations adopted the ‘Declaration on the Rights of Indigenous Peoples’ (UNDRIP) in 2007, Bangladesh abstained from voting for strategic reasons and made it clear that there are no indigenous people in Bangladesh, there are small ethnic groups and tribes. Because, according to Article 30 of ILO Convention-169, if indigenous people are recognized in a country, the state cannot conduct any military activities or establish security posts in that area without their consent. If the state accepts this demand as you say, the Bangladesh Army will lose control of its sovereignty in the border areas, including the Chittagong Hill Tracts, which will put the state in a permanent 'death trap'.
ঐতিহাসিক ও নৃ-বৈজ্ঞানিক তথ্যের দিকে তাকালে দেখা যায়, পার্বত্য চট্টগ্রাম কিংবা সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো এই মাটির আদি বাসিন্দা নয়, বরং তারা বিভিন্ন সময়ে প্রতিবেশী দেশ থেকে আগত পরিব্রাজক ও অভিবাসী। চেহারা ও শারীরিক গঠনে তাদের মঙ্গোলীয় বৈশিষ্ট্য—যেমন চ্যাপ্টা নাক, ক্ষুদ্র চোখ এবং উন্নত গালের হাড় প্রমাণ করে তাদের আদি বংশধারা উত্তর-পূর্ব এশিয়া, তিব্বত বা মঙ্গোলীয় মালভূমি থেকে এসেছে। ১৯০৬ সালে প্রকাশিত আর. এইচ. এস হাচিনসনের বিখ্যাত গ্রন্থ ‘Gazetteer of the Chittagong Hill Tracts’ এবং ১৮৬৯ সালে ব্রিটিশ প্রশাসক ক্যাপ্টেন টি. এইচ. লুইনের ‘The Hill Tracts of Chittagong and the Dwellers Therein’ গ্রন্থে স্পষ্ট করে বলা হয়েছে যে, এই পাহাড়ি জনগোষ্ঠীগুলো এক যাযাবর জীবনযাপন করত এবং তারা এই ভূ-খণ্ডের আদি বাসিন্দা নয়। উদাহরণস্বরূপ, চাকমা সম্প্রদায় চতুর্দশ শতকে মিয়ানমারের আরাকান রাজ্যের রাজা মেং-সয়া-মনের আক্রমণের মুখে বিতাড়িত হয়ে বান্দরবানের লামা, আলীকদম হয়ে বাংলাদেশে প্রবেশ করে। মারমারা মূলত সপ্তদশ ও অষ্টাদশ শতকে বর্মি রাজা বোদাওপায়া’র আরাকান দখলের ফলে সৃষ্ট জাতিগত সংঘাতের কারণে মিয়ানমার থেকে পালিয়ে এখানে আশ্রয় নেয়। একইভাবে ত্রিপুরাদের আগমন ঘটেছে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে। চাকমা সম্প্রদায়ের নিজস্ব লেখক বিরাজমোহন দেওয়ানের ‘চাকমা জাতির ইতিবৃত্ত’ এবং অশোক কুমার দেওয়ানের ‘চাকমা জাতির ইতিহাস বিচার’ গ্রন্থেও এই অভিবাসনের সত্যতা স্বীকার করা হয়েছে।
Looking at historical and anthropological data, it is seen that the small ethnic groups of the Chittagong Hill Tracts or the plains are not the original inhabitants of this land, but rather they are nomads and immigrants who came from neighboring countries at different times. Their Mongolian features in appearance and physical structure—such as flat noses, small eyes, and high cheekbones—prove that their original lineage came from Northeast Asia, Tibet, or the Mongolian plateau. R. H. S. Hutchinson's famous book 'Gazetteer of the Chittagong Hill Tracts' published in 1906 and 'The Hill Tracts of Chittagong and the Dwellers Therein' by British administrator Captain T. H. Lewin in 1869 clearly state that these hill peoples lived a nomadic life and were not the original inhabitants of this land. For example, the Chakma community was expelled in the 14th century by the king of Arakan State of Myanmar, Meng-Saya-Mon, and entered Bangladesh via Lama, Alikadam, of Bandarban. The Marmas originally fled Myanmar in the 17th and 18th centuries due to ethnic conflicts caused by the Burmese king Bodaopaya's occupation of Arakan. Similarly, the Tripuras arrived from the Indian state of Tripura. The truth of this migration is also acknowledged in the books 'Chakma Jaaza Itibratta' by Birajmohan Dewan, the author of the Chakma community, and 'Chakma Jaaza Itihas Bichar' by Ashok Kumar Dewan.
মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, এখানে একটি গভীর বিস্ময়কর বৈপরীত্য লক্ষ্য করা যায়। যে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে এই নৃগোষ্ঠীগুলো বাংলাদেশে এসেছে, সেই মিয়ানমার সরকার তাদের ১৩৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ‘জাতীয় জাতিসত্তা’ বা ‘তাইংয়িনথা’ হিসেবে স্বীকৃতি দিলেও ‘আদিবাসী’ হিসেবে গ্রহণ করেনি। একইভাবে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে পৃথিবীর অন্যতম বৃহৎ উপজাতি গোষ্ঠী বসবাস করলেও, ভারত রাষ্ট্রীয়ভাবে কাউকে ‘আদিবাসী’ স্বীকৃতি দেয়নি। ভারতের সংবিধানে তাদের ‘তফসিলি উপজাতি’ (Scheduled Tribes) বলা হয়েছে। ভারতের যুক্তি ছিল অত্যন্ত বলিষ্ঠ—ভারতের সীমানায় বসবাসরত সকল নাগরিকই এই মাটির মূল নিবাসী। নির্দিষ্ট একটি অংশকে ‘আদিবাসী’ বললে বাকি বিপুল সংখ্যক নাগরিককে পরোক্ষভাবে ‘সেটলার’ বা বহিরাগত হিসেবে চিহ্নিত করার ঝুঁকি থাকে, যা রাষ্ট্রের অখণ্ডতার পরিপন্থি। ভারত আজ পর্যন্ত আইএলও কনভেনশন-১৬৯ স্বাক্ষর করেনি। এখন প্রশ্ন জাগে, ভারত ও মিয়ানমারে যদি তাদের আদিবাসী স্বীকৃতি না থাকে, তবে বাংলাদেশে তারা এই দাবি তোলে কোন যুক্তিতে? আর আপনিই বা কোন তথ্যের ভিত্তিতে তাদের এই ভূমির আদি মালিক বানিয়ে দেশের প্রায় ১৮ কোটি বাঙালিকে দখলদার হিসেবে চিত্রিত করলেন? এটি কি আমাদের সার্বভৌমত্বের প্রতি এক ধরণের চরম অবমাননা নয়?
Honorable Deputy Speaker, a profound and surprising contradiction can be observed here. The Myanmar government, which displaced these ethnic groups from Myanmar and came to Bangladesh, recognized their 135 small ethnic groups as ‘national ethnicities’ or ‘Taingintha’ but did not accept them as ‘indigenous people’. Similarly, even though one of the largest tribal groups in the world lives in our neighboring country, India, India has not recognized anyone as ‘indigenous people’. They are called ‘Scheduled Tribes’ in the Indian Constitution. India’s argument was very strong – all citizens living within the borders of India are the original inhabitants of this land. Calling a specific section ‘indigenous’ runs the risk of indirectly identifying the remaining large number of citizens as ‘settlers’ or outsiders, which is against the integrity of the state. India has not signed ILO Convention-169 till date. Now the question arises, if they do not have tribal recognition in India and Myanmar, then on what grounds do they make this claim in Bangladesh? And you, on the basis of some information, portrayed them as the original owners of this land and portrayed the country's nearly 180 million Bengalis as occupiers? Isn't this a kind of extreme insult to our sovereignty?
২০২২ সালের সর্বশেষ জনশুমারি অনুযায়ী, বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯। যা মোট জনসংখ্যার ১ শতাংশেরও কম। তাহলে আপনি মনে করছেন ৯৯ শতাংশ মানুষ এই বঙ্গে বহিরাগত? ১ শতাংশ নৃগোষ্ঠির মানুষরাই এই বাংলার আদি মালিক? আপনার বক্তব্যেতো তাই মনে হয়!
প্রকৃতপক্ষে, এই ‘আদিবাসী’ শব্দটির পেছনে লুকিয়ে আছে এক গভীর ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র। আন্তর্জাতিক কিছু দাতাগোষ্ঠী এবং স্বার্থান্বেষী মহলের মদদে পার্বত্য চট্টগ্রামের ১১ শতাংশ ভূমির ওপর থেকে বাংলাদেশের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার জন্য ২০০৭ সাল থেকে এই দাবিকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই দাবির অন্যতম প্রধান প্রবক্তা হলেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়। কিন্তু তার পারিবারিক ইতিহাস ও ভূমিকা বিশ্লেষণ করলে দেশের প্রতি আনুগত্যের প্রশ্নে বড় দাগে সংশয় তৈরি হয়। তার পিতা ত্রিদিব রায় ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সরাসরি বিরোধিতা করে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তীতে পাকিস্তানের মন্ত্রী হয়ে নিজের প্রজাদের ফেলে পশ্চিম পাকিস্তানে চলে যান। দেবাশীষ রায় নিজেও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ‘আদিবাসী অধিকার’ নিয়ে সোচ্চার হয়ে জাতিসংঘ ও পশ্চিমা সংস্থা থেকে বিপুল পরিমাণ অনুদান নিয়ে আসেন, যার বড় অংশই সাধারণ পাহাড়িদের ভাগ্যের উন্নয়ন না ঘটিয়ে একটি সুনির্দিষ্ট এলিট ও অভিজাত গোষ্ঠীর বিলাসী জীবনযাত্রার উৎস হিসেবে ব্যবহৃত হয়। তাদের মূল উদ্দেশ্য সাধারণ মানুষের অধিকার আদায় নয়, বরং পার্বত্য চট্টগ্রাম ম্যানুয়াল-১৯০০ এর দোহাই দিয়ে রাজা, হেডম্যান ও কার্বারীদের সামন্ততান্ত্রিক শাসনব্যবস্থা টিকিয়ে রাখা এবং ভূমির ওপর নিজেদের নিরঙ্কুশ ও বৈষম্যমূলক নিয়ন্ত্রণ কুক্ষিগত করা।
According to the latest census of 2022, the total population of small ethnic groups in Bangladesh is 16 lakh 50 thousand 159. Which is less than 1 percent of the total population. So do you think that 99 percent of the people are outsiders in this Bengal? The people of 1 percent of the ethnic groups are the original owners of this Bengal? It seems so from your statement! In fact, there is a deep geopolitical conspiracy hidden behind this word 'indigenous'. With the help of some international donor groups and vested interests, this claim is being used as a shield since 2007 to wrest control of Bangladesh from 11 percent of the land of the Chittagong Hill Tracts. One of the main proponents of this claim is Chakma Circle Chief Barrister Debashish Roy. But analyzing his family history and role, there is a big doubt about the question of loyalty to the country. His father Tridib Roy took a stand for Pakistan in 1971, directly opposing the great war of independence of Bangladesh, and later became a minister of Pakistan and left his subjects for West Pakistan. Debashish Roy himself raised the issue of 'tribal rights' in various international forums and brought huge donations from the United Nations and Western organizations, a large part of which was used as a source of luxurious living for a specific elite and elite group instead of improving the fate of the common hill people. Their main objective was not to realize the rights of the common people, but to maintain the feudal regime of kings, headmen and Karbaris and to consolidate their absolute and discriminatory control over the land in the name of the Chittagong Hill Tracts Manual-1900.
আজ পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ মানুষ ভূমিহীন ও দরিদ্র হলেও, এলিট সমাজ বংশানুক্রমে বিপুল পরিমাণ জমির মালিকানা ভোগ করছে। তারা প্রথাগত অধিকারের নামে সাধারণ মানুষের ওপর শোষণ চালাচ্ছেন। এই সামন্তবাদী ব্যবস্থার কারণে পাহাড়ের ভূমি ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। সমতলে যেখানে প্রতি ইঞ্চির খাজনা ও মালিকানা সুনির্দিষ্ট এবং ভূমি জরিপ সম্পন্ন, পাহাড়ে সেখানে কোনো ভূমি জরিপই করতে দেওয়া হচ্ছে না। জরিপ হলে এই প্রভাবশালী মহলের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটবে বলেই তারা প্রথাগত ভূমির দোহাই দিয়ে এর বিরোধিতা করে। যার ফলে রাষ্ট্র প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান সরকারের ভূমি মন্ত্রণালয় থেকে স্পষ্ট ঘোষণা করা হয়েছে যে, সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। এই ঘোষণা বাস্তবায়ন করতে হলে পাহাড় ও সমতলের সকল অঞ্চলে অভিন্ন ভূমি আইন ও আধুনিক ভূমি জরিপ সম্পন্ন করা এখন সময়ের দাবি।
Today, although the common people of the small ethnic groups in the hills are landless and poor, the elite society enjoys ownership of a huge amount of land through generations. They are exploiting the common people in the name of customary rights. Due to this feudal system, there is extreme chaos in the land management of the hills. While in the plains, the rent and ownership of every inch is specific and the land survey is complete, no land survey is being allowed in the hills. They oppose it on the grounds of customary land because the survey will end the illegal occupation of this influential group. As a result, the state is being deprived of a huge amount of revenue every year. The Land Ministry of the current government has clearly announced that no opportunity will be given to evade the government's revenue of even an inch of land. To implement this announcement, it is the demand of the hour to complete a uniform land law and modern land survey in all regions of the hills and plains.
মাননীয় ডেপুটি স্পিকার, বাংলাদেশ একটি আত্মবিশ্বাসী, স্বাধীন ও মর্যাদাশীল রাষ্ট্র। তাই আমাদের নীতি হতে হবে নিজেদের রাষ্ট্রীয় নিরাপত্তা ও কৌশলগত সক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া, যাতে কোনো অপশক্তি আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হানতে না পারে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের অত্যন্ত চতুর ও দূরদর্শী ‘বাণিজ্য ও ভূ-রাজনৈতিক কূটনীতি’র আশ্রয় নিতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচ্ছিন্নতাবাদীদের প্রোপাগান্ডা রুখে দিতে আমাদের নিজস্ব ঐতিহাসিক দলিল ও আইনি যুক্তিগুলো জোরালোভাবে উপস্থাপন করতে হবে। দেশের ভেতর আমলাতান্ত্রিক জটিলতা দূর করে এবং সাধারণ পাহাড়িদের এই ক্ষুদ্র এলিটদের সামন্ততান্ত্রিক শোষণ থেকে মুক্ত করে রাষ্ট্রের মূল ধারার অর্থনৈতিক উন্নয়নে শামিল করতে হবে। বিদেশি অনুদাননির্ভরতা কমিয়ে পাহাড়ে সরকারি শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানির মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ পাহাড়িরা কোনো ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়।
Honorable Deputy Speaker, Bangladesh is a confident, independent and dignified state. Therefore, our policy should be to take our national security and strategic capabilities to such a height that no evil force can attack our sovereignty. To overcome this situation, we will have to resort to very clever and far-sighted 'trade and geopolitical diplomacy'. We will have to present our own historical documents and legal arguments strongly to stop the propaganda of separatists in the international arena. We will have to eliminate bureaucratic complications within the country and free the ordinary hill people from the feudal exploitation of this small elite and include them in the mainstream economic development of the state. We will have to reduce dependence on foreign grants and ensure basic rights like government education, health and clean water in the hills, so that the ordinary hill people are not used as tools of any conspiracy.
আমরা অতীতেও লক্ষ্য করেছি যে, রাজনৈতিক কর্মব্যস্ততা বা স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময়কালে অনেক সময় আমাদের শ্রদ্ধেয় জাতীয় নেতৃবৃন্দ অবচেতনভাবেই এমন কিছু শব্দ চয়ন করে ফেলেন, যা হয়তো রাষ্ট্রের দীর্ঘমেয়াদী নীতিগত অবস্থানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয় না। তবে আনন্দের বিষয় হলো, বাস্তবতার গভীরতা অনুধাবন করে পরবর্তীতে তাঁরা সবসময়ই রাষ্ট্র ও সংবিধানের মূল স্পিরিটের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট ফোরামগুলোতে এ বিষয়ে পারস্পরিক বোঝাপড়া ও সচেতনতামূলক আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত দিনে মাননীয় মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মহোদযয়ের বেলায়ও এমন দেখা গিয়েছে।
We have also observed in the past that, during political engagements or exchanges of views with local stakeholders, our esteemed national leaders often unconsciously choose words that may not be fully consistent with the long-term policy stance of the state. However, it is a matter of joy that, after understanding the depth of reality, they have always expressed solidarity with the original spirit of the state and the constitution and initiatives have been taken in the relevant forums to create mutual understanding and awareness in this regard. This has also been seen in the case of the Honorable Secretary General and the Minister for Local Government in the past
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, আপনার এই সাম্প্রতিক বক্তব্যটিও কোনো ভিন্ন বা নেতিবাচক উদ্দেশ্য থেকে নয়, বরং একটি স্থানীয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাৎক্ষণিক ভাবাবেগের একটি অনভিপ্রেত বহিঃপ্রকাশ মাত্র। তবুও, আপনার মতো রাষ্ট্রের একজন উচ্চপর্যায়ের সাংবিধানিক অভিভাবক এবং নীতি-নির্ধারকের মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে। ফলে, এই অসতর্ক মন্তব্যটি সুদূরপ্রসারী কোনো বিভ্রান্তি সৃষ্টির আগেই রাষ্ট্রীয় ও জাতীয় নিরাপত্তার স্বার্থে আপনার অবস্থানটি পুনর্ব্যক্ত করা অত্যন্ত জরুরি ও প্রাসঙ্গিক বলে মনে করি। কারণ, আপনার মতো রাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় অভিভাবকের কাছ থেকে এমন অসতর্ক বক্তব্য জাতির মনে বিভ্রান্তি তৈরি করে, যা অনতিবিলম্বে নিরসন হওয়া প্রয়োজন।
We strongly believe that your recent statement is not from any different or negative motive, but is just an unintentional expression of immediate emotions in a local friendly environment. Nevertheless, every word spoken by a high-ranking constitutional guardian and policy-maker of the state like you has national and international importance. Therefore, I consider it very urgent and relevant to reiterate your position in the interest of state and national security before this careless comment creates any far-reaching confusion. Because, such careless statements from a top guardian of the state like you create confusion in the minds of the nation, which needs to be resolved immediately.
মহোদয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের মূল স্তম্ভ এবং দেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্বের স্পষ্ট অবস্থানের সাথে আপনার এই বক্তব্য কোনোভাবেই খাপ খায় না। বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আপনি গত ২৫ জানুয়ারি চট্টগ্রামে দলীয় প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনপূর্ব দেওয়া সুনির্দিষ্ট বক্তব্যটি আরও একবার শুনে আসতে পারেন, যেখানে দেশের অখণ্ডতা ও জাতিগত পরিচয়ের বিষয়ে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
অতএব, আপনার প্রতি বিনীত ও সবিনয় অনুরোধ, আপনি নিজের অবস্থান দ্রুত পরিষ্কার করুন। আপনার এই বক্তব্যটি কি কেবলই তথ্যগত অজ্ঞতাবশত নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ রয়েছে, তা স্পষ্ট করে দেশ ও জাতির সামনের এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটানোই হবে আপনার প্রজ্ঞার পরিচয়। আমরা আশা করি, আপনি দেশের সামগ্রিক নিরাপত্তার বিষয়টি অনুধাবন করে রাষ্ট্র ও সংবিধানের অভিন্ন অবস্থানের প্রতি একাত্মতা প্রকাশ করবেন।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবন কামনা করছি।
বিনীত,
Sir, your statement does not fit in with the main pillar of Bangladeshi nationalism of martyred President Ziaur Rahman and the clear position of the country's current political leadership. To reconsider the matter, you can listen to the specific pre-election statement given by the party chief and Honorable Prime Minister Tarique Rahman in Chittagong on January 25, where a clear message was given about the integrity of the country and ethnic identity. Therefore, it is my humble and humble request to you to clarify your position quickly. It will be a sign of your wisdom to put an end to this unwanted debate in front of the country and the nation by clarifying whether your statement is only due to factual ignorance or there is some other equation behind it. We hope that you will understand the issue of the overall security of the country and express solidarity with the common position of the state and the constitution. I wish you good health, long life and a successful political life. Sincerely,
সুত্র:- এইচ এম ফারুক
সাংবাদিক, কলামিস্ট, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক

Comments
Post a Comment