পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে জাতিসংঘের মঞ্চে পিজেএসএসের বক্তব্য- দেশের বিরুদ্ধে / PJSS's statement on the UN stage on the Chittagong Hill Tracts issue - Against the country

 


জাতিসংঘের মঞ্চে পিজেএসএসের বক্তব্য- দেশের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে জবাবদিহিতার আওতায় আনার দাবি।

পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতিসংঘে উপস্থাপিত বক্তব্য, মিথ্যা, বিতর্ক ও বাস্তবতার সংঘাত ছড়িছে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতিসংঘে উপস্থাপিত বক্তব্যে পিজেএসএস প্রতিনিধি দেশের বিরুদ্ধে মিথ্যাচার, বানোয়াট তথ্য ভূল তথ্য দিয়ে দেশের মান ক্ষুন্ন করেছে। এদেরকে জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজন বলে মনে করে সুশীল সমাজ। পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে জাতিসংঘের মঞ্চে পিজেএসএস প্রতিনিধিদের সাম্প্রতিক বক্তব্য ঘিরে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তাদের উপস্থাপনায় যে তথ্য তুলে ধরা হয়েছে, তা অনেকের মতে একপাক্ষিক, অতিরঞ্জিত এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। অভিযোগ উঠেছে, এসব বক্তব্যে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে বিকৃতভাবে তুলে ধরে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা রাষ্ট্রের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

পার্বত্য চট্টগ্রামের জটিল বাস্তবতা যেখানে উন্নয়ন, নিরাপত্তা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বহু জাতিগোষ্ঠীর সহাবস্থান জড়িত তা না তুলে শুধুমাত্র নির্দিষ্ট একটি দৃষ্টিভঙ্গি প্রচার করা হয়েছে। এতে করে আন্তর্জাতিক ফোরামে একটি অসম্পূর্ণ ও পক্ষপাতদুষ্ট ধারণা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, এই ধরনের উপস্থাপনা কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাষ্ট্রকে চাপে ফেলার কৌশল কিনা।

এ প্রেক্ষাপটে- যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্বমূলক বক্তব্য দেন, তাদের দায়িত্বশীলতা ও তথ্যের যথার্থতা নিশ্চিত করা জরুরি। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ভ্রান্ত বা বানোয়াট তথ্য প্রচার করে, তবে তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত কারণ, জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান রক্ষায় সত্যনিষ্ঠ ও ভারসাম্যপূর্ণ উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা দেশ ও জাতির বিরোধিতা করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণ রাষ্ট্রদ্রোহিতার জন্য শান্তির আওতায় পড়ে।

পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক আলোচনাকে কেন্দ্র করে একটি তীব্র বিতর্কের জন্ম হয়েছে। বিশেষ করে ২০ এপ্রিল ২০২৬ তারিখে নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের অধিবেশনে জেএসএস (সন্তু গ্রুপ)-এর প্রতিনিধিদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠেছে। উক্ত বক্তব্যে পার্বত্য অঞ্চলের বাস্তবতা নিয়ে যে চিত্র তুলে ধরা হয়েছে, তা একপাক্ষিক, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই প্রেক্ষাপটে উপস্থাপিত লেখাটি মূলত সেই দাবিগুলোর বস্তুনিষ্ঠ খণ্ডন এবং বাস্তব পরিস্থিতির একটি বিকল্প ব্যাখ্যা তুলে ধরার

বির্তকিত আদিবাসী বিষয়ে মিথ্যাচার ও বানোয়াট তথ্য উপস্থাপন: ‘আদিবাসী’ পরিচয় নিয়ে বিতর্কটি লেখার একটি কেন্দ্রীয় বিষয়। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে আন্তর্জাতিকভাবে ‘ইন্ডিজেনাস’ বা আদিবাসী হিসেবে উপস্থাপন করা ঐতিহাসিকভাবে সঠিক নয়। সঠিক তথ্য হলো, এসব জনগোষ্ঠীর আদিনিবাস বাংলাদেশের ভূখণ্ডে নয়; বরং তারা বিভিন্ন সময় মিয়ানমার, মঙ্গলীয়,  থাইল্যান্ড, চীন, তিব্বত বা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আগত। ব্রিটিশ আমলের ১৯০০ সালের শাসনবিধিতে তাদের ‘অভিবাসী’ হিসেবে উল্লেখ করার কথাও তুলে ধরা হয়েছে। এছাড়া ১৯৯৭ সালের পার্বত্য চুক্তিতেও ‘উপজাতি’ শব্দ ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছে, সংবিধানেও ‘আদিবাসী’ শব্দের কোনো স্বীকৃতি নেই। ফলে আন্তর্জাতিক ফোরামে ‘আদিবাসী’ পরিচয় ব্যবহারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিচ্ছিন্নতাবাদী এজেন্ডার অংশ হিসেবে আমরা ধরে নিচ্ছি। এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি বিবেচিত। এবং এটির প্রতিবাদে সাধারণ জনগোষ্ঠী তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, বলছেন আমরা আদিবাসী না। আমরা আমাদের জাতি সত্তার পরিচয়ে বাঁচতে চাই।

PJSS statement at the UN stage - Demand to be held accountable for the accusation of lying against the country. The statement presented at the UN on the Chittagong Hill Tracts, lies, debates and conflicts of reality are rampant. In the statement presented at the UN on the Chittagong Hill Tracts, the PJSS representative has tarnished the country's reputation by lying, fabricating and misinforming against the country. Civil society believes that they need to be held accountable. The recent statement by the PJSS representatives at the UN stage on the Chittagong Hill Tracts issue has generated widespread discussion and criticism in the country. According to many, the information presented in their presentation is one-sided, exaggerated and inconsistent with reality. It has been alleged that these statements have distorted the internal situation of the country and created confusion in the international community, which is harmful to the image of the state. Only a specific point of view has been promoted without highlighting the complex reality of the Chittagong Hill Tracts, which involves development, security, historical context and coexistence of many ethnic groups. This risks creating an incomplete and biased perception in international forums. At the same time, the question has been raised whether such a presentation is a deliberate tactic to put pressure on the state. In this context, it is important to ensure the responsibility and accuracy of information of those who make representative statements on the country's behalf in the international arena. If any individual or group deliberately disseminates false or fabricated information, they should be held accountable because truthful and balanced presentation is very important in protecting the national interest and the country's position in the international arena. They oppose the country and the nation and are subject to treason for conspiring against the country. A heated debate has arisen in the international arena over the recent discussions on the Chittagong Hill Tracts issue. In particular, various questions have been raised over the statement given by the representatives of the JSS (Santu Group) at the session of the Permanent Forum on Indigenous Issues in New York on 20 April 2026. The picture presented in the said statement about the reality of the hilly region is one-sided, misleading and purposeful. The article presented in this context is mainly an objective refutation of those claims and an alternative explanation of the real situation. Presentation of lies and fabricated information on the disputed tribal issue: The debate over the identity of ‘tribals’ is a central topic of the article. It is not historically correct to present the small ethnic groups of the Chittagong Hill Tracts internationally as ‘indigenous’ or tribals. The correct information is that the indigenous people of these communities are not in the territory of Bangladesh; rather, they have come from different regions of Myanmar, Mongolia, Thailand, China, Tibet or India at different times. The 1900 British-era constitution also mentions them as ‘immigrants’. In addition, the use of the word ‘tribe’ has also been mentioned in the 1997 Hill Accord, while the constitution does not recognize the word ‘tribals’. As a result, we consider the use of the 'indigenous' identity in international forums as politically motivated and part of a separatist agenda. And it is considered as part of an anti-national conspiracy. And in protest against this, the general public has protested against them, saying that we are not indigenous. We want to live in the identity of our nation.

টেকসই উন্নয়ন নিয়ে মিথ্যা তথ্য প্রদান:

সীমান্ত সড়ক নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, এটিরও বিরোধিতা করা হয়েছে। জেএসএস প্রতিনিধিরা এসব উন্নয়ন কর্মকাণ্ডকে পরিবেশ ধ্বংস ও উচ্ছেদের হাতিয়ার হিসেবে তুলে ধরে ঘোলা পানিতে মাছ শিকারের গল্প। সত্য তথ্য হলো, সীমান্ত সড়ক নির্মাণ পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগ বৃদ্ধি, অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ এবং জাতীয় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরং কিছু সশস্ত্র গোষ্ঠী নিজেদের স্বার্থে এই উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিচ্ছে, কারণ এতে তাদের গোপন আস্তানা ও অবৈধ কার্যক্রম হুমকির মুখে পড়বে। পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র, অবৈধ মাদক ও বিভিন্ন জিনিস প্রাচারে বাধাগ্রস্থ হবে তাই।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যাচার ও অসত্য। চুক্তির অধিকাংশ ধারা ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট কিছু ধারা আংশিক বা প্রক্রিয়াধীন রয়েছে। তবে মূল সমস্যা হলো, চুক্তির অন্যতম শর্ত অনুযায়ী সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এখনো হয়নি। বরং বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তারা এখনো চাঁদাবাজি, অপহরণ ও সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ফলে একদিকে চুক্তির সুবিধা গ্রহণ এবং অন্যদিকে অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তার এই দ্বৈত অবস্থানের কারণে চুক্তি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

নিরাপত্তা বাহিনীকে নিয়ে মিথ্যাচার করে রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে। সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা পুরোটাই মিথ্যাচার। সত্য হলো সরকার ইতোমধ্যে বহু অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করেছে। যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে জনগন। তাতে সেখানে সেনা উপস্থিতি কমেছে, সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। সেনাবাহিনী কেবল নিরাপত্তা রক্ষাই নয়, বরং মানবিক সহায়তা ও উন্নয়ন কর্মকাণ্ডেও ভূমিকা রাখছে। তাই সেনা প্রত্যাহারের দাবি বাস্তবে সন্ত্রাসীদের জন্য সুযোগ তৈরি করা এটি একটি দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ। এবং নতুন জুম্মল্যান্ড পথ সুগমের পায়তারা। সাধারণ জনগন এর বিরোধিতা করে পূণরায় সেনা ক্যাম্প বৃদ্ধির জন্য আবেদন করেছেন।

জায়গা জমি বিরোধ নিয়ে মিথ্যাতথ্য প্রদান: ভূমি বিরোধ এবং বাঙালি পুনর্বাসন ইস্যুও নিয়ে যে তথ্য দিয়েছেন সেটা মিথ্যা ও বানোয়াট ।

ভূমি মালিকানার প্রশ্নে জেএসএস একপাক্ষিক অবস্থান গ্রহণ করেছে এবং প্রথাগত আইনের নামে বৃহৎ ভূমি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। অনেক ক্ষেত্রে বৈধ কাগজপত্র ছাড়াই জমি দখল করে রাখার অভিযোগও উত্থাপন করা হয়েছে। অন্যদিকে পুনর্বাসিত বাঙালিদের উচ্ছেদ এবং ভূমি কমিশনে তাদের প্রতিনিধিত্ব না থাকার বিষয়টিকে বৈষম্যমূলক হিসেবে তুলে ধরা হয়েছে। সাধারণ জনগণের একটি সুষম ও ন্যায়সংগত সমাধানের জন্য ভূমি কমিশনে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। যা এখনো করা হয়নি।

এছাড়া জাতিসংঘে উত্থাপিত সুপারিশগুলোও পক্ষপাতদুষ্ট এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠার কৌশল। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলে ভারসাম্য নষ্ট হতে পারে এবং নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।

যেকোন বিষয়ে আন্তর্জাতিক মহলে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশগ্রহণ ও বিভিন্ন বিভিন্ন সেমিনারে তথ্য প্রদানে রাষ্ট্রের সম্পৃক্ততা থাকা জরুরি। এর পূর্বে তার কার্যক্রম সম্পর্কে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন ব্যবস্থা না নিয়ে থাকলে রাষ্ট্রের জন্য চরম হুমকি এটি। আর যে ব্যক্তি বা প্রতিষ্ঠান এ সমস্তা কর্মকান্ডের সাথে জড়িত তাদেরকে নজরদারি করা জরুরি। না হয় পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং কিছু গোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতেই থাকবে। সার্বিকভাবে, বলা যায়, রাষ্ট্রের জন্য এটি মারাত্মক হুমকি ও দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্রের অংশ।

Providing false information about sustainable development: The allegations made about the construction of border roads and development activities have also been opposed. The JSS representatives have portrayed these development activities as tools for environmental destruction and eviction, creating a story of fishing in troubled waters. The truth is that the construction of border roads will play an important role in improving the quality of life of the people of the hilly region, increasing communication, expanding economic activities and strengthening national security. Rather, some armed groups are obstructing these development activities for their own interests, because it will threaten their hideouts and illegal activities. It will also hinder the movement of weapons, illegal drugs and various things from neighboring countries. The allegations made about the implementation of the Chittagong Hill Tracts Agreement are false and untrue. Most of the clauses of the agreement have already been implemented and some of the remaining clauses are partial or under process. However, the main problem is that the complete disarmament of the armed groups has not yet been achieved as per one of the conditions of the agreement. Rather, they are still divided into different groups and are continuing extortion, kidnapping and violent activities. As a result, the dual position of taking advantage of the agreement on the one hand and exerting influence through weapons on the other hand makes it impossible to implement the agreement quickly. The sovereignty of the state has been hurt by lying about the security forces. The allegations made about the presence of the army are all lies. The truth is that the government has already withdrawn many temporary army camps. Which the people see as a threat to the sovereignty of the country. As a result, the presence of the army there has decreased, and there are allegations that the activities of armed groups have increased there. The army is not only responsible for maintaining security, but also plays a role in humanitarian assistance and development activities. Therefore, the demand for the withdrawal of the army is actually part of an anti-national conspiracy to create opportunities for terrorists. And the path to the new Jummaland is paved. The general public has opposed this and appealed for the increase in the number of army camps again. Providing false information about land disputes: The information given about the land dispute and the Bengali resettlement issue is also false and fabricated. JSS has taken a unilateral stance on the issue of land ownership and wants to keep large areas of land under its control in the name of customary law. In many cases, allegations have also been raised of occupying land without legal documents. On the other hand, the eviction of resettled Bengalis and their lack of representation in the Land Commission have been highlighted as discriminatory. For a balanced and just solution for the general public, it is important to ensure the participation of all parties in the Land Commission. Which has not been done yet. In addition, the recommendations raised in the UN are also biased and a strategy to establish the dominance of a specific group. If these proposals are implemented, the balance in the hilly region may be disturbed and the risk of new conflicts may arise. It is important for the state to be involved in the participation of any person or institution in the international forum and in providing information in various seminars on any issue. If the government does not take various measures to ensure the security of the country regarding its activities before this, this is an extreme threat to the state. And it is important to monitor the persons or institutions involved in all these activities. Otherwise, the Chittagong Hill Tracts are an integral part of Bangladesh and the country's image in the international arena will continue to be tarnished to fulfill the political objectives of some groups. Overall, it can be said that this is a serious threat to the state and part of the conspiracy of anti-national evil forces.

Comments